সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে বিকৃত যৌনাচার: সিসিটিভির মাধ্যমে সিরাজগঞ্জ থেকে অভিযুক্ত গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় প্রকাশ্যে বিকৃত যৌন আচরণ ও আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে মাহমুদুল হাসান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করে বুধবার (২৯ এপ্রিল) সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহমুদুল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণ পাড়া এলাকার মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ময়মনসিংহ নগরীর কোতোয়ালী মডেল থানার আওতাধীন নতুন বাজারস্থ আফরোজ খান মডেল স্কুলের পেছনের একটি গলিতে ওই ব্যক্তি আপত্তিকর অঙ্গভঙ্গি ও বিকৃত যৌনাচার করেন। এই ঘটনার কথা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তারা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় এবং সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে।

পরবর্তীতে বুধবার (২৯ এপ্রিল) সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা পুলিশের সহায়তায় ডিবি পুলিশ একটি যৌথ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণ পাড়া এলাকা থেকে অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন