সর্বশেষ

জাতীয়

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের শনাক্ত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার জাতীয় সংসদে হাওরাঞ্চলের এক সংসদ সদস্য কৃষকদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরার পর প্রধানমন্ত্রী এ কথা জানান। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পূরক প্রশ্নে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, প্রবল বর্ষণে হাওরাঞ্চলের সব এলাকা তলিয়ে যাচ্ছে এবং কৃষকেরা ধান কাটতে মাঠে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের বিষয়টি অত্যন্ত উদ্বেগের। তিন দিন আগে আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে তিনি তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন, যাতে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত হলে ক্ষয়ক্ষতি মোকাবিলা করা যায়।

তিনি আরও বলেন, “আজ সকালে অধিবেশন শুরুর আগে আমি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়েছি। এ তিন জেলাসহ ময়মনসিংহের কিছু এলাকায় প্রবল বর্ষণে সমস্যা দেখা দিয়েছে। এসব এলাকার যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁদের ফসল নষ্ট হয়েছে, তাঁদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার চেষ্টা করব।”

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন