সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরন কিরন থিয়েটারের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন সজল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, ডিজিটাল কালচার সোসাইটির সভাপতি মো. সাগর হোসেন, সারেগামাপা সংসদের সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, নাট্যকর্মী শিপ্রা দাস এবং সম্মিলিত নৃত্য শিল্পী পরিষদের সহ-সভাপতি সুমি দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুন্নবী মুন্না, যুগ্ম সম্পাদক সুমাইয়া আক্তার বৃষ্টি, অর্থ সম্পাদক দিগন্ত দাস, এবং অতিথি হিসেবে পড়শী ও আবিদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি সুমি আক্তার।

আলোচনা সভা শেষে কেক কাটা ও নৃত্য পরিবেশনার মাধ্যমে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন