সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে দুই গ্রামের সংঘর্ষের অবসান, প্রশাসনের উদ্যোগে সম্প্রীতির সমঝোতা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে বাররশিয়া ও দাদনচক গ্রামের মধ্যে সংঘটিত সহিংস ঘটনার অবসান ঘটেছে। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় গ্রামের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার শেষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়, যেখানে ভবিষ্যতে আর কোনো ধরনের সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

এর আগে সোমবার মির্জা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া তুচ্ছ বিরোধ বুধবার সকালে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এতে দাদনচক এলাকায় ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান, দুই পক্ষকে নিয়ে বসার পর তারা নিজেদের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর লিখিত অঙ্গীকার দিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় কেউ মামলা করতে আগ্রহী নয়। ক্ষয়ক্ষতির বিষয়টি তারা নিজেরাই আলোচনার মাধ্যমে সমাধান করবেন।”

বর্তমানে এলাকায় যান চলাচল স্বাভাবিক হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন