সর্বশেষ

জাতীয়

বিমান বহরে যুক্ত হচ্ছে ১৪ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তি বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৩:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আরও আধুনিক ও সম্প্রসারিত করতে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে একটি বড় চুক্তি হতে যাচ্ছে বৃহস্পতিবার। এটি বিমানের ইতিহাসে বহর সম্প্রসারণের অন্যতম বৃহৎ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজধানীর একটি অভিজাত হোটেলে সন্ধ্যা সাড়ে ৭টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক এবং বেসামরিক বিমান চলাচল খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষের প্রতিনিধিরা চুক্তিতে সই করবেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত থাকার কথা রয়েছে।

চুক্তির আওতায় বিমান মোট ১৪টি নতুন উড়োজাহাজ যুক্ত করবে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮। এসব উড়োজাহাজের তালিকামূল্য প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমান।

সংশ্লিষ্টদের মতে, এই নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের সক্ষমতায় বড় পরিবর্তন আসবে। দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা আরও সহজ হবে এবং আঞ্চলিক গন্তব্যেও সেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বিশেষ করে ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দূরবর্তী রুটে কার্যক্রম জোরদারে ভূমিকা রাখবে, আর ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যপাল্লার রুটে ব্যবহৃত হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রাক্কালে এই চুক্তিকে দেশের বিমান পরিবহন খাতে একটি কৌশলগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যাত্রী চাহিদা বৃদ্ধি এবং বাংলাদেশকে আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে চলা বোয়িং ও ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের প্রতিযোগিতার মধ্যেও শেষ পর্যন্ত বোয়িংয়ের সঙ্গে এই বড় অর্ডার চূড়ান্ত হচ্ছে বলে জানা গেছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন