সাতক্ষীরায় সামাজিক সংহতি ও দ্বন্দ্ব নিরসনে যুব নেতৃত্বে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি জোরদার ও দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে যুব নেতৃত্বে ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। আলোচনায় অংশ নেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, উপজেলা ইমাম সমিতির সভাপতি শেখ মাহবুবুর রহমান, সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত শ্যামল ব্যানার্জী, ক্যাটেখিস্ট চালতেতলা মিশনের ডমেনিক মন্ডল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা ইমাম সমিতির সভাপতি-সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল হাকিম, সমাজসেবক হেনরি সরদার, ক্রিসেন্ট পরিচালক আবু জাফর সিদ্দিকী, উন্নয়ন কর্মী মৃণাল কুমার সরকার এবং ব্রেকিং দ্য সাইলেন্স প্রতিনিধি রানা প্রমুখ।
এছাড়া সভায় বিভিন্ন শ্রেণি-পেশার স্টেকহোল্ডার ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে বসবাস করে আসছে। ঈদ, পূজা ও বড়দিনসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে।
তবে সাম্প্রতিক সময়ে এই সম্প্রীতির পরিবেশ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে তারা উল্লেখ করেন। এর পেছনে পারিবারিক নৈতিক শিক্ষার ঘাটতি, অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভরতা, স্থানান্তরিত মানুষের মধ্যে মানসিক অস্থিরতা এবং কিছু গোষ্ঠীর ধর্মকে ব্যবহার করে উস্কানি সৃষ্টির প্রবণতাকে দায়ী করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা মত দেন, এই পরিস্থিতি উত্তরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সহাবস্থান, সহনশীলতা এবং সামাজিক সংহতি বৃদ্ধির জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
১১৬ বার পড়া হয়েছে