সর্বশেষ

জাতীয়

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গে আরো ৯ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃতদের মধ্যে ৩ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন, আর বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হামের উপসর্গ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। এতে করে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ জনে।

একই সময়ে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। অন্যদিকে সন্দেহজনক হামের রোগে মৃত্যুর সংখ্যা ২২৬ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৬ জন এবং একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭৩ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ৩৪৮ জন, আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৯৯১ জন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন