সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে পীর হত্যা মামলায় এক স্কুলছাত্র গ্রেপ্তার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিত আব্দুর রহমান শামিম (৬৫)-এর আস্তানায় হামলা ও হত্যা মামলায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নেওয়া হয় বলে দাবি করেছে তার পরিবার।

গ্রেপ্তারকৃত ওই শিক্ষার্থীর নাম আলঙ্গির হোসেন (১৬)। তিনি ওই এলাকার তছিকুল ইসলামের ছেলে এবং ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, ভিডিও ফুটেজ দেখে আলঙ্গিরকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে আলঙ্গিরের বাবা তছিকুল ইসলাম বলেন, “রাতে পুলিশ আমার বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকেই সেখানে দেখতে গিয়েছিল, আমার ছেলেও সেখানে ছিল। তাই বলে তাকে আসামি করা হবে কেন?”

এর আগে, গত রোববার দিবাগত গভীর রাতে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামে আরও দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন