সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।

দু:স্থ ও অসহায় মানুষের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে মঙ্গলবার সকালে উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবীসহ বিভিন্ন সরকারি (জিও) ও বেসরকারি (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় আদালত চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ভবন চত্বরে এসে শেষ হয়। পরে আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও কলাপাড়া সিনিয়র সিভিল জজ মো. মহিদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. তাসলিমা আক্তার, চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট বিএইচ সুমন তালুকদার।
 

৩২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন