সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রাম সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবহাওয়া স্বাভাবিক থাকায় শাহাদাত হোসেন তার পালিত গরুটি বাড়ির পাশের মাঠে চড়াতে দেন। পরে সকাল ১০টার পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা বাড়তে থাকলে তিনি গরুটি আনতে মাঠে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, বজ্রপাতে শাহাদাত হোসেনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
 

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন