সর্বশেষ

খেলা

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী হকি দল

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক হকিতে নিজেদের অভিষেক আসরেই একের পর এক ইতিহাস গড়ে চলেছে বাংলাদেশের মেয়েরা।

বাছাই পর্ব পেরিয়ে এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করার পর এবার তারা পৌঁছে গেছে টুর্নামেন্টের ফাইনালে।

মঙ্গলবার জাকার্তায় অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ফরোয়ার্ড আইরিন আক্তার রিয়া, যিনি একাই হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

ম্যাচের অষ্টম মিনিটে রিয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরে সিঙ্গাপুর। এরপর দীর্ঘ সময় ১-১ সমতায় খেলা চলতে থাকে।

৫৭তম মিনিটে রিয়া আবারও গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। পরের মিনিটেই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যা বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত করে দেয়।

বাকি সময় লিড ধরে রেখে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন