সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ৫টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৫টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া অর্ধ শতাধিক বসতবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত গাছপালা উপড়ে পড়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে স্থানীয়রা জানান, দুপুরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত এসব পরিবার প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।

এছাড়া লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও বেশ কিছু ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হতদরিদ্র এসব পরিবার বর্তমানে চরম দুর্ভোগে রয়েছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। পরে তাদের সহযোগিতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা প্রদান করা হবে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন