সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩ লাখ টাকা যৌতুকের দাবি পূরণ করতে না পারায় সুমাইয়া আক্তার জামিলা (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্বামী রিপন আলীসহ পরিবারের ছয়জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন নিহতের মা মোছা. রুনা বেগম।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে কানসাটের আব্দুর রাজ্জাকের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। পরবর্তীতে প্রেমের সম্পর্কের জেরে গত ৩০ অক্টোবর তিনি ১নং আসামি রিপন আলীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই আসামিরা ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে সুমাইয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।

গত ২৭ এপ্রিল সোমবার রাতে স্বামী রিপন আলী সুমাইয়াকে তার বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যান। এরপর মঙ্গলবার ভোর ৬টার দিকে ২নং আসামি মাহাবুর রহমান সুমাইয়ার অসুস্থতার কথা জানিয়ে তার মাকে শ্বশুরবাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে নিহতের মা মেয়ের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।

মরদেহ উদ্ধারকারী শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, “মরদেহের গলায় এবং বাম চোয়ালের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা সকাল ১০টার দিকে বাড়ির উঠানে দড়ির খাটিয়ার ওপর শোয়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করি।”

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের মা রুনা বেগমের অভিযোগ, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন