সর্বশেষ

সারাদেশ

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দিবসটির উদ্বোধন করা হয়। এ সময় অতিথিবৃন্দ বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে শিল্পকলা একাডেমির হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইলের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ এবং পিপি অ্যাডভোকেট আব্দুল হক প্রমুখ।

সভায় জানানো হয়, ২০২৫ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি খরচে ২১২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৭৮ জন কারাবন্দিকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে এবং ১৩১ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। একই সময়ে ৫৫৩টি বিরোধ আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। আপোষের মাধ্যমে মোট ১ কোটি ১৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা আদায় করে ভুক্তভোগী বিচারপ্রার্থীদের প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিচার বিভাগের কর্মকর্তা, আইনজীবী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন