সর্বশেষ

সারাদেশ

বরিশালে ৪২ কোটি টাকার স্যানিটেশন প্রকল্প শুরু

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গ্রামীণ এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে বৃহৎ পরিসরের একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)।

প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ চলতি মাসেই শুরু হয়েছে এবং ২০২৮ সালের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডিপিএইচই সূত্রে জানা গেছে, বরিশালের অধীনে দুটি পৃথক প্রকল্পের মাধ্যমে জেলার শতভাগ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় কমিউনিটি লেট্রিন নির্মাণের পাশাপাশি হতদরিদ্র পরিবারের জন্য স্বল্পমূল্যের টুইন-পিট ল্যাট্রিন স্থাপন করা হবে।

প্রকল্প অনুযায়ী, প্রতিটি টুইন-পিট ল্যাট্রিন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৪ হাজার টাকা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে কমিউনিটি টয়লেট নির্মাণ করা হবে, যার প্রতিটির ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৯ লাখ টাকা।

গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় বরিশালের ১০টি উপজেলায় মোট ৪০টি কমিউনিটি লেট্রিন নির্মাণ করা হবে। অর্থাৎ প্রতিটি উপজেলায় ৪টি করে লেট্রিন স্থাপন করা হবে। এ খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা।

অন্যদিকে, জেলার ৮টি উপজেলায় দরিদ্র পরিবারের জন্য ৬ হাজারটি স্বল্পমূল্যের ল্যাট্রিন নির্মাণ করা হবে। প্রতিটির ব্যয় ৬৪ হাজার টাকা হিসেবে এই খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ টাকা।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির উন্নয়নের মাধ্যমে হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, তথ্য-শিক্ষা-যোগাযোগ (আইইসি) উপকরণ তৈরি এবং প্রশিক্ষণ কার্যক্রমও অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

ডিপিএইচই বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান তরফদার জানান, গ্রামীণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন