সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে জমি বিরোধে চাচাকে ছুরিকাঘাতে হত্যা, ভাতিজা পলাতক

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় জেলা শহরের হারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শামীম (৩০) ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী নাসরিন বলেন, “আমাদের সকলের সামনে লিংকন এসে আমার স্বামীকে পেটে ছুরি মেরেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।”

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, নিহত শামীমের সঙ্গে দীর্ঘদিন ধরেই তার মৃত ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে আজ সকালে লিংকন ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনের সামনে শামীমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শামীমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত লিংকনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আবুল কালাম ভূঁইয়া।

২৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন