সর্বশেষ

সারাদেশ

কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে সংবর্ধনায় অ্যাডভোকেট শামীম আরা

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে নিজের দ্বিতীয় বাসস্থান হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হতে যাওয়া অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

তিনি বলেন, জীবনের অর্ধেক সময় তিনি নিজ বাড়িতে এবং বাকি অর্ধেক সময় প্রিয় এই আইনাঙ্গনে কাটিয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, আইনজীবীরা যে আদর্শের রাজনীতিই করুক না কেন, তাদের মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয়। তিনি উল্লেখ করেন, দলমত নির্বিশেষে আইনজীবীরা সবাই একটি পরিবার।

তিনি আরও বলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কোনো সদস্যকে অতীতে পুলিশের দ্বারা হয়রানি হতে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।

সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নানের সভাপতিত্বে সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. শাহজালাল চৌধুরী এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীরসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক সভাপতি ছৈয়দ আলম, সাবেক সভাপতি ইকবালুর রশিদ আমিন সোহেল, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, জিপি অ্যাডভোকেট শামসুল হুদা, পিপি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ-২সহ অসংখ্য আইনজীবী।

অনুষ্ঠানের শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে সংবর্ধিত করা হয়।

উল্লেখ্য, অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ১৯৮৬ সালের ১৮ মার্চ বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেটশিপ অর্জন করেন এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। অভিজ্ঞ এই আইনজ্ঞ বিভিন্ন সময়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি থেকে প্রবীণ আইনজীবীর বিরল সম্মাননাও পেয়েছেন।

এছাড়া জানা যায়, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আগামী ২৯ এপ্রিল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নির্ধারিত ৫০টি আসনের মধ্যে ৪৯টি আসনে একাধিক প্রার্থী না থাকায়, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন