সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেনের সময়সূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে দীর্ঘদিনের প্রত্যাশার পর ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্যোগকে ঘিরে জেলাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সম্প্রতি রেল কর্তৃপক্ষ এ রুটে ট্রেন চলাচলের সময়সূচি ঘোষণা করলেও তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

স্থানীয়দের দাবি, প্রস্তাবিত সময়সূচি সাধারণ যাত্রীদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে, ট্রেনটি সকাল ৭টায় গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে সন্ধ্যা ৭টায় আবার ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা উচিত।

বর্তমানে রাজশাহী থেকে গোপালগঞ্জ জেলা সদরে ট্রেন আসলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি কোনো ট্রেন চলাচল নেই। এ রুটে ট্রেন চালু হলে শুধু গোপালগঞ্জ নয়, আশপাশের কয়েকটি জেলার মানুষও উপকৃত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

জেলা সদরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও টেক্সটাইল কলেজ, শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা থাকায় প্রতিদিন অসংখ্য মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে বর্তমানে তাদের একমাত্র ভরসা সড়কপথ।

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সম্প্রতি এক সভায় এ রুটে ট্রেন চালুর ঘোষণা দিলে জনমনে আশার সঞ্চার হয়। তবে ঘোষিত সময়সূচি নিয়ে এখন হতাশা প্রকাশ করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সুমন ঘোষ বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চালু করা। ট্রেন চালু হলেও সময়সূচি আমাদের কোনো কাজে আসবে না। আমরা চাই সকালে একটি এবং রাতে একটি ট্রেন চালু করা হোক।”

ব্যবসায়ী নিখিল সাহা বলেন, “সপ্তাহে দুই-তিন দিন আমাকে ঢাকায় যেতে হয়। সড়কপথে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ট্রেনকে আমরা নিরাপদ মনে করি। কিন্তু বর্তমান সময়সূচি আমাদের মতো ব্যবসায়ীদের জন্য উপযোগী নয়। বাসে ২ থেকে আড়াই ঘণ্টায় ঢাকা যাওয়া গেলেও ট্রেনে প্রায় ৪ ঘণ্টা লাগবে। তাই সময় পরিবর্তন প্রয়োজন।”

সুজনের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী বলেন, “ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের। রেল কর্তৃপক্ষ আগামী মাস থেকে সময়সূচি নির্ধারণ করেছে। কিন্তু রাত ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাতে রাত সাড়ে ১১টা এবং বিকেল সাড়ে ৩টায় ছেড়ে গোপালগঞ্জে পৌঁছাতে সন্ধ্যা সাড়ে ৭টা—এই সময়সূচি সাধারণ মানুষের জন্য উপযোগী নয়।”

তিনি আরও বলেন, “এ সময়সূচিতে যাত্রী পাওয়া কঠিন হবে। ফলে এটি কার্যকর হলে গোপালগঞ্জবাসীর কোনো উপকার হবে না, রেল কর্তৃপক্ষও কাঙ্ক্ষিত লাভ পাবে না। ভালো মানের ট্রেন ও উপযুক্ত সময়সূচি ছাড়া এই উদ্যোগ সফল হবে না।”

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন