সর্বশেষ

সারাদেশ

রাজশাহী মহানগর যুবদলের নতুন আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, মো. শরিফুল ইসলাম জনি এর আগে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরও আগে ২০২১ সালের ২৯ অক্টোবর তিনি রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। তার আগে ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় শরিফুল ইসলাম জনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি-র প্রতিও কৃতজ্ঞতা জানান।

তিনি রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন