সর্বশেষ

সারাদেশ

নেত্রকোনা-৫ এমপির গাড়িতে হামলা: ৯ জন গ্রেপ্তার

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ২টার দিকে মামলাটি করেন এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম।

মামলায় এজাহারভুক্ত এক আসামিসহ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মো. আবু তাহের তালুকদারকে। মামলার তালিকায় মোট ৬০ জনের নাম রয়েছে এবং আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।

মাসুম মোস্তফা বর্তমানে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে তার গাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একটি মাদরাসার উদ্বোধন শেষে ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময় এমপি মাসুম মোস্তফার গাড়ি সেখানে থামে। ওই সময় পাম্পে তেল নেওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি মোটরসাইকেল চালকের সঙ্গে তিনি কথা বলেন। পরে তিনি নামাজ আদায়ের জন্য ফিলিং স্টেশনের নির্ধারিত মসজিদ কক্ষে যান।

কিছুক্ষণ পর হট্টগোলের শব্দ শুনে বাইরে এসে তিনি দেখতে পান, ৫০ থেকে ৬০ জন ব্যক্তি লাঠিসোঁটা ও রড দিয়ে তার গাড়ি ভাঙচুর করছে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের ওপরও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি নিরাপত্তার জন্য পাম্পের নামাজকক্ষে আশ্রয় নেন।

এজাহারে দাবি করা হয়েছে, এমপি মাসুম মোস্তফাকে হত্যার উদ্দেশ্যেই প্রধান আসামির নির্দেশে এ হামলা চালানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুম মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবু তাহের তালুকদার পান ৭৯ হাজার ৪১২ ভোট।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন