সর্বশেষ

সারাদেশ

আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, তিনজন গ্রেফতার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘটে বুধবার রাতের দিকে উপজেলার বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে। জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে লিটন মোল্লা (৩৩)-এর প্রেমের সম্পর্ক ছিল। ওই রাতে বিয়ের কথা বলে লিটন মোল্লা ও তার সহযোগী সবুজ মোল্লা (২৩) মোটরসাইকেলে করে তরুণীকে সবুজ মোল্লার বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ভোরে তরুণী নিজেই আলফাডাঙ্গা থানায় উপস্থিত হয়ে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অন্যজন হলেন আলী শরীফ (২০)।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০