সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরদী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঈশ্বরদী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান জানান, পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির জন্য তারা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতাও চেয়েছিলেন। তিনি বলেন, “সাড়ে ১১টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।” তবে ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন তিনি।

অন্যদিকে, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান দাবি করেন, “আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ শিবিরের কর্মীরা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং কলেজ গেটের সামনে ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে।”

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন