সর্বশেষ

সারাদেশ

বরিশাল বিশ্ব পরীক্ষাগার দিবস পালিত

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করা এবং পরীক্ষাগার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে বরিশাল আইএইচটি (ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি) ল্যাবরেটরি মেডিসিন বিভাগের উদ্যোগে বিশ্ব পরীক্ষাগার দিবস পালিত হয়েছে।

আজ সকাল ১০টায় বরিশাল মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে আইএইচটি ভবনে গিয়ে শেষ হয়।

পরে আইএইচটি সভাকক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সভায় সভাপতিত্ব করেন আইএইচটি ল্যাবরেটরি মেডিসিন বিভাগের কোর্স সমন্বয়কারী ডা. মো. মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আইএইচটির অধ্যক্ষ ডা. এইচ. এম. জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, আইএইচটির সহকারী অধ্যাপক ডা. ফিরোজ, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন শের-ই-বাংলা মেডিকেল শাখার সভাপতি মো. হাসান মেহমুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ল্যাবরেটরি গবেষণার গুরুত্ব, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এর ভূমিকা এবং নিরাপদ ল্যাব পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
 

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন