সর্বশেষ

সারাদেশ

জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজন আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর শহরের খুপিবাড়ী এলাকার বুলবুল আহমেদ (৪৫), কালাম মাক্কু (৫০) ও রুকু (৫৫)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত আনুমানিক ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করা হয়। পরে তাকে বুলবুল আহমেদের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জোরপূর্বক একটি বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পরদিন ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানান। এরপর স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

৩৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন