সর্বশেষ

সারাদেশ

চালক আটক ও ট্রাক জব্দের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে সিংহজানি মাল গুদামের ১৫ টন সরকারি চাল বৈধ চালান রশিদ থাকা সত্ত্বেও ট্রাক চালককে আটক ও ট্রাক জব্দ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ট্রাক ও ট্রাকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা।

বৃহস্পতিবার সকালে শহরের মাল গুদামের সামনে জামালপুর ট্রাক ও ট্রাকলরি শ্রমিক ইউনিয়ন (নং-৩৬৪০)-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. মোতালেব হোসেন, কার্যকরী সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, গত বুধবার বিকেলে সিংহজানি মাল গুদাম থেকে বৈধ কাগজপত্রসহ ১৫ টন সরকারি চাল পরিবহনের সময় র‍্যাব-১৪, সিপিসি জামালপুর ট্রাকটি জব্দ করে এবং চালক মো. শামসুল হককে আটক করে।

সমাবেশ থেকে শ্রমিক নেতারা অবিলম্বে চালক ও ট্রাকটি মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল বিকেলে র‍্যাব-১৪ সিপিসি জামালপুর সরকারি চালসহ ট্রাক ও চালককে আটক করে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন