সর্বশেষ

সারাদেশ

ভৈরবে শিশুর গলিত মরদেহ উদ্ধার

খাইরুল ইসলাম সবুজ, ভৈরব
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভৈরবের মানিকদী গ্রামে তানভির (৭ মাস) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বাবা মেরাজ মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের গোলাপ মিয়ার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে প্রায় ১০ দিন আগে মেরাজ মিয়াকে স্ত্রী ও সন্তানসহ তার মা ও ভাইয়েরা বাড়ি থেকে বের করে দেন। এরপর তিনি শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। সেখানে স্ত্রী তাসলিমা বেগমের সঙ্গে তার পারিবারিক কলহ চলতে থাকে।

প্রায় এক সপ্তাহ আগে শিশুটির দাদি রাবেয়া বেগম নাতিকে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে তানভিরকে তার নানাবাড়ি থেকে নিয়ে আসেন। দুই দিন পর তিনি শিশুটির মাকে জানান, শিশুটিকে বাবা বিক্রি করে দিয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করে এবং শিশুটিকে হাজির করার জন্য দাদি রাবেয়া ও বাবা মেরাজ মিয়াকে চাপ দেওয়া হয়। পরে বুধবার রাতে এক পর্যায়ে মেরাজ মিয়া শ্বশুরবাড়ির স্বজনদের জানান, শিশুটিকে তিনি গোলাপ মিয়ার ডোবায় ফেলে এসেছেন।

এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নানাবাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে ওই ডোবায় গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শিশুর মা তাসলিমা বেগম বলেন, পারিবারিক ঝগড়ার পর তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে শাশুড়ি চিকিৎসার কথা বলে শিশুটিকে নিয়ে যান। এরপর থেকেই তার সন্তান নিখোঁজ ছিল। তিনি আরও অভিযোগ করেন, স্বামী তাকে ফোনে জানিয়েছেন যে তাদের সন্তান আর ফিরে আসবে না এবং ডোবায় খুঁজে নিতে বলেছেন।

ভৈরব থানার এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন