সর্বশেষ

জাতীয়

গুলশান সোসাইটির সভাপতি আবারও ওমর সাদাত, মহাসচিব মুজিবুর রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গুলশান এলাকার বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ওমর সাদাত এবং মহাসচিব হয়েছেন মুজিবুর রহমান মৃধা।

মঙ্গলবার অনুষ্ঠিত গুলশান সোসাইটির ১২তম নির্বাহী কমিটির নির্বাচনে ওমর সাদাতের নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে দায়িত্ব পেলেন তিনি। ওমর সাদাত বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও নগর অধিকারকর্মী। অন্যদিকে মহাসচিব মুজিবুর রহমান পেশায় একজন ব্যবসায়ী।

নির্বাচনটি প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ মিয়া ও ইভা রহমান। কোষাধ্যক্ষ হয়েছেন আলী আশফাক। যুগ্ম মহাসচিব পদে রয়েছেন খাদেম মো. রাইয়ান সাদীদ ও জয়া কবির এবং যুগ্ম কোষাধ্যক্ষ হয়েছেন মাহফুজুল আজম রোমেল।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইজুর রহমান খান, আমিনুল ইসলাম চৌধুরী, রেজিনা নাসির, ফারজানা চৌধুরী ও ইফতেখার রহমান।

সংগঠনের পাঁচটি জোনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ মোহাম্মদ মহসিন, কামরুন নাহার মাহমুদ, মোরশেদুল আলম চাকলাদার, পুলক পোদ্দার ও জাফরুল ইসলাম।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন