সর্বশেষ

জাতীয়

সংরক্ষিত নারী আসনে ৩৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, দুইজনের বাতিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তবে প্রস্তাবক ও সমর্থকের নাম ও স্বাক্ষর না থাকায় দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে এ সিদ্ধান্ত জানানো হয়। এর মাধ্যমে দুই দিনব্যাপী যাচাই-বাছাই কার্যক্রম শেষ হলো।

এই কার্যক্রম পরিচালনা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মইন উদ্দীন খান। এ সময় সরকারি রিটার্নিং কর্মকর্তা মনির হোসেনসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষ দিনে বিএনপি ও স্বতন্ত্র জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়। এতে বিএনপির ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে, প্রস্তাবক ও সমর্থকের তথ্য অসম্পূর্ণ থাকায় মোসাম্মৎ মেহেরুন নেছা ও শাহিনা আক্তার নামে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিএনপির বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

স্বতন্ত্র জোটের পক্ষে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতানা জেসমিন জুঁইয়ের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তবে বিএনপির পরিচয়ে মনোনয়ন জমা দেওয়া মাহবুবা রহমান পরে তা প্রত্যাহার করে নেন।

বুধবার থেকে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। প্রথম দিনে জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রমাণপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল পর্যন্ত।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন