সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার সকালে উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব-পিলার এলাকার কাছে এ ঘটনা ঘটে। পরে তাদের বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪) গড়িনাবাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বুধবার সকাল ১১টার দিকে তারা সীমান্তের ভারতীয় অংশের কাছাকাছি গেলে বিএসএফের টহল দল তাদের আটক করে নিয়ে যায়।

ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্প বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে দুই কিশোরকে ফেরত আনার জন্য উদ্যোগ নেওয়া হয়। বিকেলে সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনার চেষ্টা চলছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিশ্চিত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন