সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই গ্রামীণ অর্থনীতি গঠনের লক্ষ্যে ৭০ জন কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কংগ্রেসের উদ্বোধন করেন কৃষি অধিদপ্তর কুষ্টিয়া খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. শওকত হোসেন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আলী আহমেদ, ৭০ জন কৃষক, বিদ্যালয়ের প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা।

‘পার্টনার কংগ্রেস’ একটি অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম, যেখানে কৃষক, কৃষি কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা একত্রিত হয়ে কৃষি খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। পার্টনার প্রকল্পের আওতায় এটি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, যার লক্ষ্য হলো পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা।

এছাড়া কৃষকদের দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি চর্চা প্রসারের ওপর গুরুত্ব দেওয়া হয়। কংগ্রেসে অংশ নেওয়া কৃষকরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সফলতার গল্প তুলে ধরেন।

বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ অপরিহার্য। পাশাপাশি কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন