সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি, ৩ শিক্ষক অব্যাহতি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ভুল সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তিন শিক্ষককে পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার তাহমিদুর রহমান নামে এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। তিনি শিবগঞ্জের কয়লারদিয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার সময় পরীক্ষার্থীদের ২০২৫ সালের পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তাহমিদুর রহমান দায়িত্বরত শিক্ষকদের অবগত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাকে ওই প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে বাধ্য করা হয়। পরে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

একই অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী—তমিজ উদ্দীন, তামিম ইকবাল ও নাইম হোসেন। তারাও ভিন্ন সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন বলে জানান।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, অভিযোগটি গুরুত্বসহকারে বিবেচনা করে রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঘটনার সময় কেন্দ্রে দায়িত্বে থাকা তিন শিক্ষক—বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান এবং দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন