সর্বশেষ

সারাদেশ

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সভাপতি এবং রূপসী ফ্লাওয়ার মিলের তরুণ উদ্যোক্তা মীর শাকরুল আলম সীমান্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সহ-সভাপতি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার সকালে রাজধানীর বিজয়নগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর শাকরুল আলম সীমান্ত যুক্তরাজ্যে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে পারিবারিক প্রতিষ্ঠান ‘রূপসী ফ্লাওয়ার মিল’-এর নেতৃত্ব গ্রহণ করেন এবং স্বল্প সময়েই ব্যবসায়িক অঙ্গনে দক্ষতা ও সততার পরিচয় দেন।

এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “দেশের ফ্লাওয়ার মিল খাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা একযোগে কাজ করব। সরকারের সঙ্গে সমন্বয় করে বাজারে পণ্যের মান নিশ্চিত করা এবং স্থিতিশীলতা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”

সংগঠনের সাধারণ সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই নেতৃত্বের মাধ্যমে দেশের ফ্লাওয়ার মিল শিল্পে আধুনিকায়ন ঘটবে এবং ভোক্তা পর্যায়ে মানসম্মত আটা-ময়দা সরবরাহ আরও সহজ হবে।

৩২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন