সারাদেশ
কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর আর নেই, কুষ্টিয়ায় শোকের ছায়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে যশোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের সামনে বেলা ১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
মুক্তিযুদ্ধে তার অবদান কুষ্টিয়াবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালের ৩০ মার্চ কুষ্টিয়ার মাটিতে বাঙালির প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠার সময় তিনি সম্মুখসারিতে থেকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন। তার দৃঢ় নেতৃত্ব ও দেশপ্রেম কুষ্টিয়াকে শত্রুমুক্ত করার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
রাজনীতির মাঠে তিনি ছিলেন পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন নেতা। ব্যক্তিজীবনে অমায়িক, মার্জিত ও জনহিতৈষী হিসেবে সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন জাহিদ হোসেন জাফর।
তার মৃত্যুতে কুষ্টিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
১৫৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন