সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুল সিলগালা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার নীতিমালা লঙ্ঘন করে গড়ে ওঠা ‘অনির্বাণ মডেল স্কুল’ সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কলাপাড়া গার্লস স্কুলের পশ্চিম পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ ছিল। বিশেষ করে, কয়েকজন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন না করেও তাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠে। ফলে এসব শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

অভিযান শেষে ইউএনও মো. কাউছার হামিদ সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন নেই। এটি কোচিং সেন্টারের আদলে পরিচালিত হলেও অতিরিক্ত ফি আদায় করা হতো। এমনকি অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করানোর ঘটনাও সামনে এসেছে।

তিনি আরও বলেন, “এটি প্রকৃতপক্ষে কোনো বৈধ শিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং একটি চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে প্রতীয়মান হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন