সর্বশেষ

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৩ শ্রমিক অপহরণ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিনজন রাবার শ্রমিক অপহৃত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) রাত দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩৮০ নম্বর আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবির রাবার বাগানের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুলতেই অস্ত্রের মুখে জিম্মি হয়ে পড়েন। ওই সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিনজন তরুণ শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২৪), আনোয়ারের ছেলে এনামুল হক (২৮) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)।

ঘটনার সময় উপস্থিত বাগানের ট্যাপার নুরুল ইসলাম বলেন, “হঠাৎ গভীর রাতে দরজায় শব্দ শুনে আমরা জেগে উঠি। দরজা খুলতেই মুখোশধারী সশস্ত্র লোকজন আমাদের ওপর চড়াও হয়। তারা অস্ত্রের ভয় দেখিয়ে তিনজনকে তুলে নিয়ে যায়। আমরা কেউই প্রতিরোধ করতে পারিনি।”

দুর্বৃত্তরা যাওয়ার সময় স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইল ফোন, দুটি দা এবং তিনটি টর্চলাইটও নিয়ে যায় বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।”

আবির রাবার বাগানের মালিক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু বলেন, “শ্রমিকরা আমাকে ফোনে বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি।”

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “ঘটনাটি আমরা জেনেছি এবং গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এর আগে একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনাও ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান। এ কারণে নতুন এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন