নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়িতে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর
পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দলমত ও সম্প্রদায়নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী। তিনি বলেছেন, সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নাইক্ষ্যংছড়িতে দিনব্যাপী উন্নয়ন ও সামাজিক কর্মসূচিতে এমপি সাচিং
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়, প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নবিষয়ক সভায় অংশ নেন তিনি।
নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৩ শ্রমিক অপহরণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিনজন রাবার শ্রমিক অপহৃত হয়েছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতার পরিবারের বিরুদ্ধে জমি দখল, একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র অভিযান: ১৫ লাখ টাকার পণ্য জব্দ
বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. হোসেন (৩৩) নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।