সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর তীরে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর পাশ থেকে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তি জাহের আলী আকন্দ (৬৫)। তিনি ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, এ এলাকায় এর আগেও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন