সর্বশেষ

সারাদেশ

কাঙাল হরিনাথের ১৩০তম তিরোধান দিবসে কুমারখালীতে স্মরণসভা, রাষ্ট্রীয় পদক প্রবর্তন দাবি

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার অগ্রদূত কাঙাল হরিনাথ মজুমদারের ১৩০তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক মেহেদী হাসান। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর প্রয়াত অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রানী মজুমদার।

বক্তারা বলেন, শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কাঙাল হরিনাথের নির্ভীক সাংবাদিকতা আজও প্রাসঙ্গিক এবং অনুকরণীয়। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে বলে মত দেন তাঁরা। একই সঙ্গে তাঁরা কাঙাল হরিনাথের নামে রাষ্ট্রীয় পদক প্রবর্তনের দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমারখালী প্রেসক্লাব সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক ও এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ, কুমারখালী মিলনাগারের নির্বাহী সদস্য ও গাজী টিভির প্রতিনিধি কাজী সাইফুল, সমকাল ও এনটিভি অনলাইনের প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, লেখক লিটন আব্বাসসহ সাংবাদিক খায়রুল ইসলাম সবুজ, মুনোয়ার হোসেন ও মোশাররফ হোসেন।

বক্তারা গ্রামীণ সাংবাদিকতার বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কাঙাল হরিনাথের মতো কিংবদন্তি সাংবাদিককে স্মরণ ও তার আদর্শ ধারণ করতে রাষ্ট্রীয় উদ্যোগ অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে মেহেদী হাসান বলেন, কাঙাল হরিনাথের আদর্শ ধরে রাখতে তাঁর নামে রাষ্ট্রীয় পদক প্রবর্তন সময়ের দাবি হয়ে উঠেছে। এ পদক প্রবর্তনের মাধ্যমে সাহসী ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতাকে আরও উৎসাহিত করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

৩০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন