সর্বশেষ

জাতীয়

ভাঙ্গার ইউএইচএফপিও তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ে সেরা স্বীকৃতি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) তানসিভ জুবায়ের নাদিম স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন ক্যাটাগরিতে দেশের সব উপজেলার মধ্যে সেরা হওয়ার স্বীকৃতি অর্জন করেছেন।

সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন। এই অর্জনের পর ফরিদপুর জেলার স্বাস্থ্য প্রশাসনে আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে।

ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় এবং সিভিল সার্জন মাহমুদুল হাসান তাঁর এই সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, এই স্বীকৃতি শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবা উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যতে ভাঙ্গা উপজেলা এবং সমগ্র জেলার স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের জাতীয় স্বীকৃতি ফরিদপুরবাসীর জন্য গর্বের বিষয় এবং স্বাস্থ্যখাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের অনুপ্রেরণা যোগাবে বলেও মন্তব্য করেন তারা।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন