সর্বশেষ

জাতীয়

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এবারই প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের ভূমিকা, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এতে আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখায় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন