সর্বশেষ

সারাদেশ

কানসাটে ৩ কিমি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে ৩ দশমিক ০৬৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে বিলবাড়ি বিসি রোড থেকে দুর্বাবোনা পর্যন্ত এই সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। তিনি সম্মিলিত দোয়ার মাধ্যমে প্রকল্পের কাজের শুভ সূচনা করেন।

এ সময় কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সেফাউল মুলকসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন