সারাদেশ
নড়াইলের নড়াগাতী থানার মহাজন এলাকায় নবগঙ্গা নদী থেকে ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নবগঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, অভিযান চালিয়ে জরিমানা
আবদুস সাত্তার, নড়াইল
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৫:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতী থানার মহাজন এলাকায় নবগঙ্গা নদী থেকে ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মহাজন উত্তরপাড়া সংলগ্ন নবগঙ্গা নদীর মুখে বাল্কহেডে বালু ভরার সময় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মূলহোতা মো. নাজির খানকে জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত নাজির খান (৫৭) নড়াইলের কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে মূলহোতা নাজির খানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার অঙ্গীকারে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
১৮৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর