সর্বশেষ

সারাদেশ

কালিহাতীতে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত, আহত ২

 কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাঙ্গর ৫ নম্বর ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার হাসু (২০) ও একই জেলার আশরাফ (৩০)। দুর্ঘটনার সময় সেখানে মোট ১৯ জন শ্রমিক কাজ করছিলেন।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন