সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম, শয্যা সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে দিন দিন হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, যা জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর পরিস্থিতি তৈরি করেছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, জেলায় হামের রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং আক্রান্তদের বড় অংশই শিশু। তিনি বলেন, “পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে।”

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসক ও শয্যার সংকট প্রকট আকার ধারণ করেছে। ২৫০ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ রোগী ভর্তি থাকছেন। ফলে অনেক রোগীকেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে, যা স্বাস্থ্যসেবায় বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

এদিকে, ঘরে ঘরে হামের উপসর্গ নিয়ে ঘুরছে শিশুরা। সচেতনতার অভাবে অনেক ক্ষেত্রে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, সংক্রমণ প্রতিরোধে আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা এবং শিশুদের ভিড় এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন মাসে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৭৭৪ জন। এ সময়ে মারা গেছে ৮ শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন রোগী এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন