সর্বশেষ

সারাদেশ

বরিশালে পিকআপসহ বিপুল পরিমাণ মজুদকৃত জ্বালানি জব্দ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সময় একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর বরিশাল জেলার সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গুদামে পিকআপ ভ্যান থেকে অবৈধভাবে তেল নামানোর সময় অভিযান চালিয়ে মোট ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে রয়েছে ২,৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন এবং ২০০ লিটার পেট্রোল।

এছাড়াও একই পিকআপ ভ্যান থেকে নামানো আরও ১০ ব্যারেল জ্বালানি তেল পাশের বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের এস্কেন চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকেও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকে এনএসআই সদস্যরা ওই পিকআপ ভ্যানের গতিবিধি অনুসরণ করে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন