সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে গ্রাম আদালত সক্রিয়করণে সমন্বয় সভা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

“বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, স্থানীয় সরকারের সহকারী পরিচালক আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজসহ অন্যান্যরা।

এসময় প্রকল্পের জেলা ম্যানেজার রহিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী এবং সংশ্লিষ্ট প্রোগ্রাম ও ফিন্যান্স কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় ঝিনাইদহ জেলার ৬৭টি ইউনিয়নে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি তুলে ধরা হয়। এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

বক্তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের আউটরিচ কার্যক্রমের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক প্রচার অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে গ্রাম আদালত ব্যবস্থাকে আরও গতিশীল করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন