সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

মাসুদ রানা,মোংলা
মাসুদ রানা,মোংলা

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযানে জিম্মি থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে অস্ত্র ও গোলাবারুদসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় অন্য ডাকাতরা বনের গহীনে পালিয়ে যায়।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের দমনে কোস্ট গার্ড “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে দুটি সফল অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড জানায়, গত ১৫ এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন স্থানে মাছ ধরতে গিয়ে দুই জেলে দুর্ধর্ষ বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের হাতে অপহৃত হন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে ১৬ এপ্রিল বিকেলে মুর্তি খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাছ ধরার নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জেলেদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।

এদিকে, পৃথক আরেকটি অভিযানে শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় অবস্থানরত দয়াল বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানো হয়। শুক্রবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এক সদস্যকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি তরিকুল ইসলাম (৩৫), যার বাড়ি খুলনার কয়রা উপজেলায়। তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন