সর্বশেষ

জাতীয়

 মধ্যরাতে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ শুক্রবার মধ্যরাত থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ফ্লাইটটি রাত আনুমানিক সাড়ে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনকে ঘিরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানিয়েছেন, প্রথম দিন মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩টি ফ্লাইট রয়েছে।

এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন যাত্রী রয়েছেন।

এরই মধ্যে ১৭১ সদস্যের একটি মেডিক্যাল টিম সৌদি আরবে পৌঁছেছে বলে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, হজযাত্রী পরিবহনের ৫০ শতাংশ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের মধ্যে সৌদি আরবের সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।

চলতি বছরের প্রি-হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, এবার প্রতিটি হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে সৌদি আরবে সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন যাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা দেশে থাকতেই এই কার্ড পাচ্ছেন, তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে পৌঁছে নির্ধারিত স্থানে কার্ড সংগ্রহ করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।
 

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন