শিক্ষা
মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
মুন্সীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষকদেরও আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন