সর্বশেষ

জাতীয়

রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবি, মন্ত্রীর সঙ্গে এমপিদের বৈঠক

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকাগামী সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীও উপস্থিত ছিলেন।

বৈঠকে সংসদ সদস্যরা একটি ডিও লেটারের মাধ্যমে রহনপুর–ঢাকা রুটে দ্রুত একটি আন্তঃনগর ট্রেন চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তাঁরা উল্লেখ করেন, গোমস্তাপুর উপজেলার রহনপুর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং রেলওয়ে ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। এখান দিয়ে নিয়মিত ভারত থেকে পণ্যবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করে, যা থেকে সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় করে থাকে।

এছাড়া এই অঞ্চলের হাজারো শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ নিয়মিত ঢাকায় যাতায়াত করেন। কিন্তু সরাসরি আন্তঃনগর ট্রেন না থাকায় তাদেরকে দীর্ঘ পথ ঘুরে চাঁপাইনবাবগঞ্জ সদর বা রাজশাহী হয়ে যাতায়াত করতে হয়, ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে তারা জানান।

প্রস্তাবিত রুটে আন্তঃনগর ট্রেন চালু হলে গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটসহ আশপাশের উপজেলা এবং পার্শ্ববর্তী নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার বিপুল সংখ্যক মানুষ সরাসরি আধুনিক রেলসেবার আওতায় আসবে বলে দাবি করেন সংসদ সদস্যরা।

অঞ্চলটির অর্থনৈতিক গুরুত্ব ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত এ রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয় বৈঠকে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন